।। বীর বাঙালি সোলজার।। মুঃ সাইদুল শিকদার রণি

।। বীর বাঙালি সোলজার।। মুঃ সাইদুল শিকদার রণি

।। বীর বাঙালি  সোলজার।।

   মুঃ সাইদুল শিকদার রণি

    তারিখঃ ২৩/০৪/২০১৭



মৃত্যু যদি হয় যুদ্ধক্ষনে,
পাঠাইও আমার লাশ;
স্বজন পানে।

 বলিও সকলরে–––
আমায় যেন সমাধি করে মায়ের পাশে।

বাবাকে দিও না খবর আগে,
শোকে বাবা হবে পাথর;
আমার মৃত্যু খবর পেয়ে।

ভাইকে বলিও–––
 ফেলে না যেন চোখের জল,
ও যদি কমল হলে;
থাকবে না কেউ শক্তিধর।

বোন কে দেখিও না আমার মুখ–––
বোন যে আমার খুবই সখা,
পারবে না সইতে ;
আমায় হারানো ব্যাথা।

বলিও আদরের ভাগ্নিকে,
পারিনি দিতে কিছু –––
দিলাম ওকে ওর নানীরর কুরআন,
রাখে যেন আশির্বাদে।

বলি হে শোনো বাংলা,
কাপিয়ে দিয়েছি ওদের,
কাপিনি আমরা।
বীর বাঙালি সোলজার আমরা।

               *******

Post a Comment

0 Comments